ধর্ষণের ভিডিও ফেসবুকে, যুবক গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
২৭ জুন ২০২০, ১৯:৪৫ আপডেট : ২৭ জুন ২০২০, ১৯:৫০

ধর্ষণের ভিডিও ফেসবুকে, যুবক গ্রেফতার দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্ষণ করে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সিরাজুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত সিরাজুল ফুলবাড়ী উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের লক্ষণপুর পাঠকপাড়া গ্রামের আফজাল মণ্ডলের ছেলে। সে পেশায় একজন মুদি দোকানদার।

পুলিশ জানায়, প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে লক্ষণপুর পাঠকপাড়ার নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে সিরাজুল। এই সময় কৌশলে ভিডিও করে সিরাজুল। ওই ভিডিও দেখিয়ে সিরাজুল আবারও মেয়েটিকে ধষর্ণ করে। পরবর্তীতে পুনরায় ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি বাঁধা দেয়। এতে সিরাজুল ক্ষুব্ধ হয়ে ধর্ষণের ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়। ভিডিওটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি জানতে পেরে ওই ছাত্রীর মা। তিনি শুক্রবার রাতে ফুলবাড়ী থানা পুলিশকে অভিযোগ করেন। পুলিশ ভোর রাতে অভিযান চালিয়ে ধর্ষক সিরাজুলকে গ্রেফতার করে।

পরে শনিবার সকালে মেয়ের মা বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা করেন। ফুলবাড়ী থানার (ওসি) ফখরুল ইসলাম জানান, ঘটনা জানার পরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তাকে আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিরপুরে উচ্ছেদ অ‌ভিযানে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসা‌মি এক হাজার
মিরপুরে উচ্ছেদ অ‌ভিযানে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসা‌মি এক হাজার
দ্রুত পদত্যাগ না করলে এমপি মিষ্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
দ্রুত পদত্যাগ না করলে এমপি মিষ্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়া যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়া যা বললেন আসিফ মাহমুদ
চীনের কাছে হারলো বাংলাদেশ
চীনের কাছে হারলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?