দ্রুত পদত্যাগ না করলে এমপি মিষ্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৬, ১৩:৪৮ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৩:৪৮

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় বিএনপির দায়িত্বশীল সূত্র বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছে।

এতে সংশ্লিষ্টরা জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতেই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সে অনুযায়ী প্রধানমন্ত্রী দ্রুত তাকে পদত্যাগের নির্দেশনা দিয়েছেন। তাকে স্পিকারের বরাবর পদত্যাগপত্র জমা দিতে হবে।

সূত্র জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ না করলে দল থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির হাইকমান্ড। তারা আরও জানান সংসদ সদস্য থেকে পদত্যাগের পর দলীয়ভাবেও সংসদ সদস্যের বিষয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে।

তবে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন কি না এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

/এমকে/এফআর/
সম্পর্কিত
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়া যা বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
যে বাড়িতে নোয়াখালীর শান্তি ফেরাতে স্বাধীনতার দিন কাটিয়েছিলেন গান্ধী
যে বাড়িতে নোয়াখালীর শান্তি ফেরাতে স্বাধীনতার দিন কাটিয়েছিলেন গান্ধী
বিদেশি পর্যটকদের জন্যও বিনামূল্যে ইংল্যান্ডের জাতীয় জাদুঘর
বিদেশি পর্যটকদের জন্যও বিনামূল্যে ইংল্যান্ডের জাতীয় জাদুঘর
এশিয়ান গেমসের ফাইনালে প্রথমবার ভারত-পাকিস্তান
এশিয়ান গেমসের ফাইনালে প্রথমবার ভারত-পাকিস্তান
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?