নীলফামারীতে নতুন করে দুই জন করোনায় আক্রান্ত

নীলফামারী প্রতিনিধি
০৯ জুলাই ২০২০, ১৯:৫৫আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৯:৫৫

করোনাভাইরাস নীলফামারীতে নতুন করে দুই জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে গত ২৪ ঘণ্টার নমুনার রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে। বুধবার (৮ জুলাই) রাত ৮টায় সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন এ তথ্য জানান। এ নিয়ে জেলায় মোট ৪২৫ জন করোনা আক্রান্ত হলেন।

নতুন আক্রান্ত দুজন হলেন—সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের পূর্ব গুড়গুড়ি গ্রামের একজন নারী (৪২) এবং ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের দক্ষিণ মটুকপুর গ্রামের একজন (৩৮)।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বুধবার পর্যন্ত নীলফামারী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২৫ জন। এর মধ্যে সদরে ১৫০ জন, জলঢাকায় ৭৯ জন, সৈয়দপুরে ৬৫ জন, ডিমলায় ৫২ জন, ডোমারে ৪৩ জন ও কিশোরীগঞ্জে ৩৬ জন রয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে ৩১৮ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। মারা গেছেন একজন নারীসহ ৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮৫ জন।  

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের