দুই মোটরসাইকেল ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৪

রংপুর প্রতিনিধি
১১ জুলাই ২০২০, ১৬:৩২আপডেট : ১১ জুলাই ২০২০, ১৬:৪৭

দগ্ধ মোটরসাইকেল রংপুর নগরীর মডার্ন মোড় এলাকার মডেল কলেজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর, একটি মোটরসাইকলকে ধাক্কা দিয়েছে বাস। এতে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং চার আরোহী আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান এ তথ্য জানান।

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীরা পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে রংপুর থেকে একটি মোটরসাইকেলে তিন আরোহী মিঠাপুকুরের দিকে যাচ্ছিল, বিপরীত দিক থেকে অপর একটি মোটরসাইকেলে দুজন আরোহী আসছিল। মডেল কলেজের সামনে পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। ঝলসে যায় মোটরসাইকেল চালকের শরীর। অপর মোটরসাইকেলের দু'জন আরোহীসহ মোট ৫ জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মোটরসাইকেলটির আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে মোটরসাইকেলটি ভস্মীভূত হয়। পুলিশ আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।

ভ্যানে করে নেওয়া হচ্ছে মোটরসাইকলটি পুলিশ আরও জানায়, আগুনে ঝলসে যাওয়া ব্যক্তির নাম আরিফুজ্জামান। তার বাড়ি রংপুর সদর উপজেলার উত্তর জানকি পানবাড়ি এলাকায়। অপর মোটরসাইকেল চালকের নাম আলমগীর। বাড়ি নগরীর ডিবির মোড় এলাকায়। বাকিদের নাম পুলিশ জানাতে পারেনি।

এদিকে, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাজ্জাদ জানান, অগ্নিদগ্ধ আরিফুলের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের