কুড়িগ্রামে অগ্রণী ও ইসলামী ব্যাংক লকডাউন

কুড়িগ্রাম প্রতিনিধি
১২ জুলাই ২০২০, ১৭:৪৮আপডেট : ১২ জুলাই ২০২০, ১৭:৫১

কুড়িগ্রামে অগ্রণী ও ইসলামী ব্যাংক লকডাউন বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর করোনা শনাক্ত হওয়ায় অগ্রণী ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ, কুড়িগ্রাম শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার (১২ জুলাই) ব্যাংক দুটি লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মো. ময়নুল ইসলাম।

ইউএনও জানান, ইসলামী ব্যাংকের কুড়িগ্রাম জেলা শাখার সাত কর্মকর্তা-কর্মচারীর করোনা শনাক্ত হয়েছে। আরও পাঁচ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়ার অপেক্ষায় রয়েছে। ফলে ব্যাংকের গ্রাহকদের ঝুঁকি এড়াতে ব্যাংকটি লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়াও অগ্রণী ব্যাংক, কুড়িগ্রাম শাখার পাঁচ জন কর্মকর্তা-কর্মচারীর করোনা শনাক্ত হওয়ায় ব্যাংকটি লকডাউন করা হয়েছে। এই ব্যাংকের আরও কয়েকজন কর্মকর্তার উপসর্গ দেখা দিয়েছে। তবে তাদের নমুনা পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংক দুটির ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, ব্যাংক দুটির একাধিক কর্মকর্তা করোনায় আক্রান্ত হলেও সেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। এমনকি ব্যাংক দুটিতে হাত ধোয়ারও কোনও সুব্যবস্থা রাখা হয়নি। আমরা সরেজমিন পরিদর্শন করে এমনই চিত্র পেয়েছি। স্বাস্থ্যবিধির নির্দেশিকা অনুযায়ী শাখা পরিচালনা নিশ্চিত করলে এবং তাদের বাকি সদস্যদের নমুনা পরীক্ষার ফল পর্যালোচনা করে পরবর্তীতে ব্যাংকের কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হবে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম