মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে ‘বিজয় কাব্য’

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ জুলাই ২০২০, ১৯:২৯ আপডেট : ২৮ জুলাই ২০২০, ১৯:৩০

‘বিজয় কাব্য’র মোড়ক উম্মোচন করছেন অতিথিরা দেশকে শত্রুমুক্ত করতে ঝাঁপিয়ে পড়েছিলেন তারা। যুদ্ধাবস্থায় বাবা-মা, স্বজন কিংবা পরিবারের সদস্যদের খোঁজও নিতে পারেননি। রণাঙ্গন থেকে ফিরে কেউ শুনেছেন স্বজন হত্যার খবর, কেউ দেখেছেন মা কিংবা বোন পাশবিক নির্যাতনের শিকার। কারও বা বাড়িঘর জ্বালিয়ে দিয়ে গেছে শত্রু। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের এমন সব অভিজ্ঞতা আর রণাঙ্গনের বীরত্বের কাহিনী নিয়ে ৩৬০ মুক্তিযোদ্ধার স্মৃতিচারণমুলক বই ‘বিজয় কাব্য’। মঙ্গলবার (২৮ জুলাই) উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে দেশের সূর্য সন্তানদের স্বাধীনতা যুদ্ধকালীন অভিজ্ঞতার বর্ণনায় রচিত এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩শ’ ৬০ জন মুক্তিযোদ্ধার রণাঙ্গনের স্মৃতিচারণ নিয়ে রচিত বইটি সম্পাদনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। তারই সভাপতিত্বে বইটির মোড়ক উন্মোচন করেন ১১ নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার, বীর বিক্রম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সকল ইউনিয়নের মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত এবং জীবিত মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।  

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
ভারতে অ্যাথলেটিকসে শটপুটে জাকিয়ার ব্রোঞ্জ
ভারতে অ্যাথলেটিকসে শটপুটে জাকিয়ার ব্রোঞ্জ
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ৩৩ জনের চাকরি, এসএসসি পাসেও আবেদন
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ৩৩ জনের চাকরি, এসএসসি পাসেও আবেদন
ট্রাম্পের জামাতা ও সৌদি-আমিরাতে ক্ষমতার দ্বন্দ্ব, নতুন বইয়ে বিস্ফোরক ৫ দাবি
ট্রাম্পের জামাতা ও সৌদি-আমিরাতে ক্ষমতার দ্বন্দ্ব, নতুন বইয়ে বিস্ফোরক ৫ দাবি
সর্বাধিক পঠিত
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে?