ভারতে অ্যাথলেটিকসে শটপুটে জাকিয়ার ব্রোঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ নভেম্বর ২০২৬, ২০:৩৪ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ২০:৩৪

ভারতে ভুবনেশ্বরে বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকসে প্রতিযোগিতায় নারীদের শটপুটে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের জাকিয়া সুলতানা। শুক্রবার (২৭ নভেম্বর) কলিঙ্গ স্টেডিয়ামে প্রতিযোগিতার তৃতীয় দিনে শটপুটের ফাইনালে ১২.৬৪ মিটার দূরত্ব অতিক্রম করে তৃতীয় হন তিনি। ছয় প্রচেষ্টার মধ্যে পঞ্চমটিতে নিজের সেরা নৈপুণ্য দেখান জাকিয়া।

তার ছয়টি প্রচেষ্টার দূরত্ব ছিল যথাক্রমে ১১.৬৫, ১১.২৭, ১১.৭৯, ১২.০৪, ১২.৬৪ ও ১০.৭০ মিটার।

এই ইভেন্টে স্বর্ণ ও রৌপ্য—দুটি পদকই জিতেছেন ভারতের অ্যাথলেটরা। ১৫.১৭ মিটার দূরত্ব অতিক্রম করে স্বর্ণ জেতেন আনশু। ১৪.৫৯ মিটার ছুড়ে রৌপ্য পান রিয়া ভার্মা।

একই ইভেন্টে বাংলাদেশের আরেক প্রতিযোগী মিনু খাতুন হয়েছেন সপ্তম। তার সেরা থ্রো ছিল ৮.৫৯ মিটার।

/টিএ/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে অ্যাথলেটিকসে শটপুটে জাকিয়ার ব্রোঞ্জ
ভারতে অ্যাথলেটিকসে শটপুটে জাকিয়ার ব্রোঞ্জ
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ৩৩ জনের চাকরি, এসএসসি পাসেও আবেদন
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ৩৩ জনের চাকরি, এসএসসি পাসেও আবেদন
ট্রাম্পের জামাতা ও সৌদি-আমিরাতে ক্ষমতার দ্বন্দ্ব, নতুন বইয়ে বিস্ফোরক ৫ দাবি
ট্রাম্পের জামাতা ও সৌদি-আমিরাতে ক্ষমতার দ্বন্দ্ব, নতুন বইয়ে বিস্ফোরক ৫ দাবি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে?