পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত ব্যক্তির মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
২৮ জুলাই ২০২০, ২০:৩৫আপডেট : ২৮ জুলাই ২০২০, ২০:৩৬

করোনাভাইরাস পঞ্চগড়ের বোদা উপজেলায় করোনা উপসর্গ নিয়ে জাদব আলী (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হয়। তার বাড়ি উপজেলার বড়শশী ইউনিয়নের মুন্সিপাড়ায়। তিনি ওই গ্রামের মৃত আয়েদ আলীর ছেলে।
বড়শশী ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন জানান, জাদব আলী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরীর কাজ করতেন। ৬-৭ দিন আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাড়ি ফিরেন। সোমবার গভীর রাতে তিনি নিজ বাড়িতেই মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসআইএম রাজিউল করিম রাজু জানান, গত ২৫ জুলাই ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি। বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে পারিবারিক গোরস্থানে তাকে কবর দেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার ফল পেলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের