২৪ ঘণ্টার ব্যবধানে হিলিতে বেড়েছে কাঁচা মরিচের ঝাঁজ

হিলি প্রতিনিধি
২১ আগস্ট ২০২০, ১৪:৩৩আপডেট : ২১ আগস্ট ২০২০, ১৪:৩৩

আমদানি করা কাঁচা মরিচ

ফের বাড়তে শুরু করেছে কাঁচা মরিচের দাম। একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা। বুধবার (১৯ আগস্ট) বন্দরে প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারিতে (ট্রাকসেল) ৯৫ টাকা দরে বিক্রি হলেও বৃহস্পতিবার (২০ আগস্ট) তা বেড়ে ১১০ টাকা দরে বিক্রি হয়েছে।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন ও কাঁচা মরিচ ব্যবসায়ী মোস্তফা হোসেন বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে আমদানি অব্যাহত রয়েছে। ভারতের গুলডাঙ্গা ও নাগপুরে বন্যা হওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এখন শুধু বিহার অঞ্চলে কাঁচা মরিচ রয়েছে। যার কারণে সে দেশেই কাঁচামরিচের দাম বাড়তির দিকে। করে আমাদের বাড়তি দামে কিনতে হচ্ছে। যার কারণে দেশেও দাম বাড়ছে। এছাড়াও শুক্রবার সাপ্তহিক ছুটির কারণে আমদানি-রফতানি বন্ধ থাকায় দেশে কাঁচামরিচ আমদানি হবে না। যার কারণে দাম বাড়ছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের