পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় গ্রেফতার যুবক

ঠাকুরগাঁও প্রতিনিধি
২১ আগস্ট ২০২০, ১৯:২৫আপডেট : ২২ আগস্ট ২০২০, ০০:৩৮

ঠাকুরগাঁও থানা, ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত যুবককে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়। 

তার আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত আলমগীর হোসেনের (২৯) নামে ঠাকুরগাঁও সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আটক আলমগীর হোসেন সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চকহলদী গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সদরের আউলিয়াপুর ইউনিয়নের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল আলমগীর হোসেন। বিষয়টি পরিবারের নজরে এলে মেয়েকে নজরদারিতে রাখা হয়।
তিনি বলেন, গত সোমবার সকালে স্কুলছাত্রীকে বাড়িতে রেখে কাজে যান তার বাবা-মা। এ সুযোগে আলমগীর হোসেন বাড়িতে ঢুকে কৌশলে মেয়েটিকে অপহরণ করে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে দিন-রাত আটকে রেখে ধর্ষণ করে মেয়েটিকে। পরদিন আলমগীরের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে তার পরিবার।
ওসি আরও জানান, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে আলমগীর হোসেন। পরে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে হাজির করা হলে বিচারক আলমগীরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের