হিলিতে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ৩০-৫০ টাকা

হিলি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৭

আমদানি করা কাঁচামরিচের ট্রাক



দিনাজপুরের হিলি স্থলবন্দরে প্রায় প্রতিদিনই কাঁচামরিচের দাম ওঠানামা করছে। একদিনের ব্যবধানে কাঁচামরিচের ঝাঁজ বাড়তে শুরু করেছে। আমদানিকৃত কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ৩০-৫০ টাকা। এখন বন্দরে ১০০-১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মরিচ। 

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন জানান, অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় দাম ঊর্ধ্বমুখী হওয়ায় দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালের মধ্যে রাখতে বেশ কিছু দিন ধরেই বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। তবে ভারতের যেসব অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন সেসব অঞ্চলে বৃষ্টি ও বন্যার কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে সেদেশের বাজারেই কাঁচামরিচের সরবরাহ যেমন কমেছে তেমনি দামও বেড়েছে। এছাড়াও আগে বন্দর দিয়ে ১৫-২০ ট্রাক কাঁচামরিচ আমদানি হলেও বর্তমানে তা কমে ১০-১৫ ট্রাকে দাঁড়িয়েছে। যার কারণে দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমায় কাঁচামরিচের দাম বাড়ছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি