আবু সাঈদের পরিবার এখন সচ্ছল কোনও সমস্যা নেই, জানালেন তার মা

লিয়াকত আলী বাদল, রংপুর
০১ জুলাই ২০২৫, ২০:৩৯ আপডেট : ০১ জুলাই ২০২৫, ২০:৩৯

জুলাই আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ নিহত হওয়ার পর সরকারি-বেসরকারি ও বিদেশি সংস্থা থেকে অনেক সহায়তা পেয়েছেন বলে জানিয়েছেন তার মা মনোয়ারা বেগম।

তিনি জানান, তাদের সংসার এখন মোটামুটি ভালোভাবেই চলছে। আপাতত কোনও সমস্যা নেই।

মঙ্গলবার (১ জুলাই) রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তার বাড়িতে গিয়ে দেখা যায়, ঘর আধা পাকা হলেও নতুন রঙ করা হয়েছে। শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের সঙ্গে দেখা করতে আধা মাইল দূরে একটি ধান ক্ষেতে যেতে হয়েছে। সেখানে গেলে তিনি জানান, এখন মোটামুটি ছেলেরা আয় রোজগার করছে। 

আবু সাঈদের বড় ভাই রমজান আলী জানান, তার ভাইয়ের নামে একটি আবু সাঈদ ফাউন্ডেশন গড়ে তোলা হয়েছে। সেখান থেকে গরিব অসহায় মানুষদের মাঝে সহায়তা দেওয়া হচ্ছে।

এদিকে মঙ্গলবার বেলা ১১টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জুলাই আন্দোলনের প্রথম শহীদ বেরোবি শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তারা আবু সাঈদের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন।

/এফআর/
সম্পর্কিত
চার্চ পরিদর্শনে এনসিপি নেতারা, চুরির ঘটনায় উদ্বেগ জানালেন পুরোহিত
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম