হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৭

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক অনুষ্ঠিত দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ফেরদৌস হাসান টিটো ও ভারতের পতিরাম ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক অজয় কুমার তিওয়ারি উপস্থিত হলে দুবাহিনীর পক্ষ থেকে একে অপরকে মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তারা সীমান্তের চেকপোস্ট গেটের বিএসএফ চেকপোস্টে সাড়ে ১১টা পর্যন্ত এক বৈঠকে মিলিত হন।
এসময় সেখানে বিজিবির জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের টুআইসি মেজর আবু নাঈম খন্দকার, হিলি আইসিপি ক্যাম্পের সুবেদার তবিবুর রহমান, বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার এসি জগদিশ প্রসাদ, ইন্সপেক্টর ভিকে পান্ডেসহ উভয় বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ফেরদৌস হাসান টিটো বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার অপর অংশের ভারতের পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নে অধিনায়ক হিসেবে নতুন যোগদান করেছেন অজয় কুমার তিওয়ারি। তাই তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে আজ আমরা বৈঠক করেছি। এসময় সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আগে যেভাবে শান্তিপূর্ণভাবে সব কার্যক্রম পরিচালিত হয়েছে সেভাবেই সামনের দিনে কার্যক্রম যেন পরিচালিত হয় এবিষয় নিয়ে আলোচনা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের