‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছেন’

পঞ্চগড় প্রতিনিধি
০২ অক্টোবর ২০২০, ০৩:৪৪আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০৩:৪৬

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছেন’ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান অনস্বীকার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি নির্ভর দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছেন। কৃষি ও কৃষক বান্ধব বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে কৃষি উপকরণ কৃষকদের নিকট সহজলভ্য করেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের পঞ্চগড়-ঢাকা মহাসড়ক সংলগ্ন ধনিপাড়া এলাকায় পঞ্চগড়ে দশ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন সারের বাফার গুদাম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মন্ত্রী আরও বলেন, চিনিকলগুলো বন্ধ কিংবা শ্রমিক ছাঁটাই করা হবে না। বরং চিনিকলগুলোকে আধুনিকায়ন ও বিকল্প আয়ের ব্যবস্থা করে এগুলোকে লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি বলেন, আগামী ১৫ অক্টোবর পঞ্চগড়-রাজশাহী নতুন ট্রেন চালু হবে। এটা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনে দাবি ছিল। নতুন নতুন শিল্প গড়ে তোলার বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষিকে টেকসই করতে হলে কৃষি শিল্প সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে হবে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, বিসিআইসির চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান
ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান
সোহরাওয়ার্দী মেডিক্যাল থেকে ভুয়া ডাক্তার আটক
সোহরাওয়ার্দী মেডিক্যাল থেকে ভুয়া ডাক্তার আটক
রোহিঙ্গা সংকট নিরসনে প্রধানমন্ত্রীর পাঁচ জরুরি পদক্ষেপের প্রস্তাব
রোহিঙ্গা সংকট নিরসনে প্রধানমন্ত্রীর পাঁচ জরুরি পদক্ষেপের প্রস্তাব
অধিভুক্ত কলেজে সবুজায়ন জোরদার করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধিভুক্ত কলেজে সবুজায়ন জোরদার করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
সর্বাধিক পঠিত
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা