ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩১

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু করার পর এই প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইরানের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, দেশের শত্রুরা বুঝতে পেরেছে যে ইরানকে কোনোভাবেই আত্মসমর্পণ করানো যাবে না।

জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ইরান কখনও আগ্রাসী ছিল না, কখনও কোনও যুদ্ধ শুরু করেনি এবং আলোচনার টেবিলের প্রতি সর্বদাই তাদের প্রতিশ্রুতি প্রকাশ করেছে।

নিজ দেশের অটল মনোভাব স্পষ্ট করে তিনি বলেন, আমরা কখনও আমাদের মাথা নত করব না।

ভাষণের শুরুর দিকেই প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির একটি ছবি প্রদর্শন করেন। মার্কিন-ইসরায়েলি হামলার প্রথম দিনেই তেহরানে নিজ কম্পাউন্ডে বিমান হামলায় খামেনি নিহত হন। পাশাপাশি, একটি স্কুলে হামলায় নিহত শিশুদের ছবিও তুলে ধরেন ইরানি প্রেসিডেন্ট।

চলতি মাসের শুরুতে জাতিসংঘের একটি তথ্যানুসন্ধানকারী মিশন জানায়, ইরানজুড়ে একটি স্কুল ও ক্রীড়া কমপ্লেক্স এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল।

মঙ্গলবার জাতিসংঘের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যের জবাবে পেজেশকিয়ান বলেন, গতকাল উপস্থাপন করার জন্য আমি একটি ভাষণ তৈরি করেছিলাম। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী হিসেবে বর্ণনা করেছেন। বাস্তবতা হলো আমরাই সন্ত্রাসবাদের শিকার হয়েছি।

উল্লেখ্য, মঙ্গলবারের ভাষণে ট্রাম্প ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি দেওয়ার পাশাপাশি দাবি করেছিলেন যে তার পদক্ষেপে তেহরান পারমাণবিক অস্ত্র সংগ্রহ করতে পারেনি।

ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ান পুনর্ব্যক্ত করেন যে ইরানের শান্তিপূ্র্ণ পারমাণবিক শক্তির প্রয়োজন রয়েছে, পারমাণবিক বোমার নয়। ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পারমাণবিক কর্মসূচি ধ্বংস করাকে তাদের মূল লক্ষ্য হিসেবে বারবার উল্লেখ করে আসছেন।

এই প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, আমাদের দেশের জন্য শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি হলো আমাদের সহজাত অগ্রগতির অংশ। পারমাণবিক প্রযুক্তি কেবল কিছু গুটি কয়েক দেশের একচেটিয়া অধিকারে থাকবে, ইরান তা মেনে নেয় না।

পশ্চিমা দেশগুলো ও ইসরায়েল পারমাণবিক বোমা তৈরির চেষ্টার যে সন্দেহ করছে, সে বিষয়ে অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, কোনও পারমাণবিক অস্ত্র নয়, আবার শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তিতে কোনও সীমাবদ্ধতাও নয়।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
৭১১ কোটি রুপিতে আস্ত টাওয়ার কেনা কে এই দীনেশ
জাতিসংঘ অধিবেশনে কেন ভাষণ দিতে পারছেন না মিয়ানমারের দূত?
যে দেশে বাসে জোরে গান বাজালে দিতে হবে ৫০০ ডলার জরিমানা
সর্বশেষ খবর
মাদকাসক্তি অপরাধ নাকি রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা
মাদকাসক্তি অপরাধ নাকি রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
সাবেক এমপি-মেয়র ও সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ১৮ মামলা অনুমোদন দুদকের
সাবেক এমপি-মেয়র ও সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ১৮ মামলা অনুমোদন দুদকের
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর শপথ বৃহস্পতিবার
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর শপথ বৃহস্পতিবার
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা