কাজু বাদাম প্রক্রিয়াজাতকরণ কারখানা উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২০, ২০:৩০আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২০:৩০

কাজু বাদাম প্রক্রিয়াজাতকরণ কারখানা উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী নীলফামারীতে কাজু বাদাম প্রক্রিয়াজাতকরণ কারখানার উদ্বোধন করা হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) বিকালে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের টিনিকুঠি বাজারে ‘জ্যাকপট ক্যাসু নাট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে ওই কারখানার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কৃষিকে প্রচলিত গতানুগতিক কৃষি নয়, আধুনিক বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে কাজ করছে সরকার। ধান উৎপাদন কমিয়ে কৃষিকে বহুমুখীকরণ করে শাক-সবজী, ফলমূলসহ অর্থকরী ফসল উৎপাদন করবো। যেগুলো আমরা নিজেরাও খাবো এবং বিদেশে রফতানি করবো। সে রফতানির মধ্যে সম্ভাবনাময় একটি ফসল কাজু বাদাম। বাংলাদেশে এর বিশাল সম্ভাবনা আছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি বান্ধব উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ৯০ টাকার সারের দাম এক লাফে কমিয়ে ২৫ টাকায় এনেছিলেন। এ বছর সেটি আরও কমিয়ে হয়েছে ১৬ টাকায়। পাশপাশি ইউরিয়ার দাম হয়েছে ১২ থেকে ১৩ টাকা।’

কাজু বাদাম প্রক্রিয়াজাতকরণ কারখানা উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী কারখানা চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. ইবনুল আরিফুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুল মুঈদ, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রকল্প পরিচালক মো. মেহেদী মাসুদ, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. ওবায়দুর রহমান মণ্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, দৈনিক অবজারভারের প্রধান প্রতিবেদক মহসীনুল করিম লেবু, চ্যানেল ২৪ এর জেষ্ঠ্য প্রতিবেদক ফয়জুল সিদ্দিকী।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রিমোট জব খুঁজছেন? জেনে নিন কেমন দক্ষতার চাহিদা বেশি
রিমোট জব খুঁজছেন? জেনে নিন কেমন দক্ষতার চাহিদা বেশি
যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে হত্যা
যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে হত্যা
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত 
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত 
হরমুজের চাবি যাচ্ছে ইরানের হাতে
হরমুজের চাবি যাচ্ছে ইরানের হাতে
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা