আমাদের ওপর আস্থা রাখুন: জুয়েলের স্বজনদের ডিসি

লালমনিরহাট প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২০, ১৬:৫৫আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১৬:৫৭

জুয়েলের মেয়ের হাতে চেক তুলে দিচ্ছেন ডিসি বুড়িমারীতে আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েলকে (৫০) নির্মমভাবে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে ছাই করার ঘটনায় ন্যায় বিচারের জন্য রবিবার (৮ নভেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফরের সঙ্গে দেখা করেছেন জুয়েলের স্বজনরা।
এ সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জুয়েলের স্বজনদের লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘আমাদের ((ডিসি, পুলিশ সুপার ও আদালত) ওপর আস্থা রাখুন। জুয়েলকে নির্মমভাবে হত্যার পর লাশ পুড়িয়ে ছাই করার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এ লক্ষে জেলা প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। এ জন্য সময় প্রয়োজন। এতে আপনাদের সহযোগিতা করতে হবে।’
রবিবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুয়েলের মেয়ে জেবা তাসনিয়া অনন্যার হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক আবু জাফর। এ সময় উপস্থিত ছিলেন নিহতের বড় ভাই রংপর কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবু ইউসুফ মো. তৌহিদুন্নবী।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদের ভেতরে আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েলকে হত্যার পরে লাশ টেনেহিঁচড়ে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের বুড়িমারী ইউনিয়ন পরিষদের প্রথম বাঁশকলে মেসার্স জয় ট্রেডার্সের সামনে মহাসড়কের ওপর পেট্রোল, কাঠখড়ি ও টায়ার দিয়ে পুড়িয়ে ছাই করা হয়। এ ঘটনায় রুজু হওয়া তিনটি মামলায় এজাহার নামীয় ১১৪ আসামি ও অজ্ঞাত শত শত আসামির মধ্যে এখন পর্যন্ত ১০ দফায় এজাহার নামীয় ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ওই মসজিদের খাদেম জোবায়েদ আলী ওরফে জুবেদ আলী এবং প্রথম মারধরকারী আবুল হোসেন ওরফে হোসেন আলীও রয়েছেন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের