করোনা সচেতনতায় ৫ কিলোমিটার জুড়ে কর্মসূচি

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২০, ১৭:৪১আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৭:৪২

সচেতনতামূলক কর্মসূচি করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ঠাকুরগাঁওয়ে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২২ নভেম্বর) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে আর্টগ্যালারি মোড় পর্যন্ত ৫ কিলোমিটার জুড়ে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান, সিভিল সার্জন মাহফুজার রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, স্কুল ও কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারও মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।  

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, করোনাভাইরাসের এ ঢেউ ঠেকাতে নিজেকেই সচেতন হতে হবে। বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করা হবে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মানতে বেশকিছু পরামর্শও দেন তারা।  

পরে জনপ্রতিনিধি ও কর্মকর্তারা রাস্তায় চলাচলকারী যানবাহনের বাহক ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান