জ্ঞান-বিজ্ঞান ও নৈতিকতার শিক্ষাই পারে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে: হুইপ

দিনাজপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ১৭:০২আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৭:২০

বঙ্গবন্ধুর ম্যুরাল ও প্রধান ফটকের উদ্বোধন করা হচ্ছে

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, শিক্ষার পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের নীতি নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে জ্ঞান দিতে হবে। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও নৈতিকতার শিক্ষাই পারে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে। নৈতিকতা ও মূল্যবোধ না থাকলে শিক্ষার্থীরা কখনও ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না। প্রত্যেকেরই এমন কাজ করা উচিত যাতে মৃত্যুর পরও ভালো কাজের মধ্যে দিয়ে অনেক দিন বেঁচে থাকতে পারে।

আজ শনিবার (২৮ নভেম্বর) হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রধান ফটকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একটা সুন্দর দেশ গড়ার জন্য একসঙ্গে কাজ করতে চাই। আমি আপনাদের সহযোগিতা ও ভালোবাসা চাই। আপনাদের ভালোবাসা সহযোগিতা ও পরামর্শ নিয়ে দিনাজপুরকে আধুনিক ও সুন্দর শহরে রূপান্তর করতে চাই।

দিনাজপুর হাবিপ্রবির সাবেক উপাচার্য ও কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী, প্রকৌশলী আকরাম হোসেন প্রমুখ।

একইদিন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন, পরিচালক ডা. নির্মল চন্দ্র দাস, দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সালেহ মাহফুজুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার প্রমুখ। 

/আরআইজে/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি