ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ১৮:৪০আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৯:৫০

গ্রেফতার আতিকুর রহমান ওরফে ফরিদ মিয়া (মাঝে) বগুড়ায় মাস্কবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আতিকুর রহমান ওরফে ফরিদ মিয়া (২৭) নামে ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ সোমবার (৩০ নভেম্বর) দুপুরে তাকে শহরতলির চারমাথা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে। তিনি দুদক ও সিআইডির সহকারী কমিশনার পরিচয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন। 

ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আবদুর রাজ্জাক জানান, বগুড়ার গাবতলী উপজেলার মোকামতলার মিরপুর গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী মাসুমা খাতুন বাবার বাড়ি দিনাজপুরে যাওয়ার জন্য চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালে আসেন। তার মুখে মাস্ক ছিল না। এ সময় আতিকুর রহমান ওরফে ফরিদ মিয়া নিজেকে সিআইডি ও দুর্নীতি দমন কমিশনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। গৃহবধূকে বলা হয় তিনি মাস্ক না পরে অপরাধ করেছেন, তাই ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হবে। এ সময় ডিবি পুলিশের একটি চৌকস দল টের পেয়ে প্রতারক ফরিদ মিয়াকে গ্রেফতার করে। তার কাছে জাল সিআইডি, দুদক ও জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়।

জাতীয় পরিচয়পত্রে তার ঠিকানা রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর বুজরুক নূরপুর লেখা আছে। বাবার নাম আবদুর রউফ ওরফে আবদুস সাত্তার ও মায়ের নাম আকলিমা খাতুন ওরফে পাকিজা বেগম আছে।

ডিবির ইন্সপেক্টর আরও জানান, ওই প্রতারকের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম