মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু, বেঁচে গেলো ২ মাসের সন্তান

গাইবান্ধা প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২০, ২৩:৫৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ০০:০১

গাইবান্ধা মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে নিহত হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুরের সাথী বেগম (২৭) নামে এক গৃহবধূ। তবে বেঁচে গেছে তার কোলে থাকা দুই মাসের শিশু সোয়ান। এছাড়া অক্ষত রয়েছে তার স্বামীসহ ১১ বছরের অপর ছেলে সন্তান সিয়াম। 

রবিবার (২৭ ডিসেম্বর) সকালে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের জামালপুর ইউনিয়নের বড় জামালপুর এলাকার তালেবের চাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বামী রমজান আলীর সঙ্গে মোটরসাইকেলে করে বাবার বাড়ি সাহারবাজারে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।  

পুলিশ ও স্থানীয়রা জানান, নিজ বাড়ি আরাজী জামালপুর গ্রাম থেকে রমজান আলী স্ত্রী সাথী বেগম ও দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে সাহারবাজার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথে তালেবের চাতাল এলাকায় ব্যাটারিচালিত একটি অটোভ্যানকে সাইড দিতে গেলে মোটরসাইকেল থেকে সাথী বেগম কোলে থাকা শিশু সোয়ান ও সিয়ামকে নিয়ে ছিটকে রাস্তায় পড়েন। এ সময় রাস্তায় থাকা একটি ইট ভাঙ্গার মেশিনের সঙ্গেও ধাক্কা লেগে গুরুতর আহত হন সাথী বেগম। তবে দুর্ঘটনার সময় তার কোলে থাকা দুই মাসের ছেলে সিয়াম ও ১১ বছরের ছেলে সোয়ান কোনও আঘাত পায়নি। ক্ষতি হয়নি স্বামী রমজান আলীরও। 

সাথী বেগমের স্বামী রমজান আলী জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সাথী বেগমকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর দ্রুত গতিতে অটোভ্যান নিয়ে পালিয়ে যায় চালক। 

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, রাস্তায় অটোভ্যানকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে সাথী বেগমের মৃত্যু হয়েছে। তবে সাথী বেগমের স্বামী রমজান আলী ও তার দুই ছেলের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শ্যালোইঞ্জিন চালিত একচি ট্রলি আটক করে থানায় আনা হয়। পালিয়ে যাওয়া অটোভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবারকে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কেউ অভিযোগ করেনি। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের