ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২১, ১৯:৪৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৯:৪৭

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। শনিবার (১৬) জানুয়ারি ভোরে এ ঘটনা ঘটে। আহত লাল মোহাম্মদ আমজানখোর ইউনিয়নের মোমিনটলা গ্রামের ঝুকু  মোহাম্মাদের ছেলে।

লাল মোহাম্মদের পারিবারিক সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই ৩৮২ পিলার সীমান্ত এলাকায় ৭-৮ জন গরু কারবারি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে সে সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে লাল মোহাম্মদ গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। তবে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে ।

এ নিয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলাম বলেন, এ ঘটনার পরিপ্রেক্ষিতে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি