প্রধানমন্ত্রী টিকা নিলে জনগণের আস্থা তৈরি হতে পারে: মির্জা ফখরুল

রংপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ০০:২১আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০০:২১

রংপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘করোনা টিকার প্রতি দেশের জনগণের বিন্দুমাত্র আস্থা নেই। প্রধানমন্ত্রী, মন্ত্রীরা, সংসদ সদস্যরা আগে টিকা নিলে জনগণের মাঝে আস্থা তৈরি হতে পারে। কারণ করোনার টিকা নিয়ে নানা বিভ্রান্তি তৈরি হয়েছে এর সমাধান সরকারকেই করতে হবে।’

সোমবার (২৫ জানুয়ারি) বিকালে রংপুরের গঙ্গাচড়ায় বেসরকারি পর্যটন কেন্দ্রে ভিন্নভাবে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভায় যোগদান করতে এসে তিনি এসব কথা বলেন।

তিনি পুলিশ বাহিনী সম্পর্কে হাইকোর্টের পর্যবেক্ষণকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘পুলিশ বাহিনী মনেকরে তারাই এই সরকারকে ক্ষমতায় এনেছে। তারাই ২০১৪ ও ২০১৮ সালে ভোট ডাকাতি করে এই সরকারকে ক্ষমতায় এনেছে। সরকার দেশটাকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে।’

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচন থেকে সরে আসার হুমকির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সেখানে জোর করে ভোট নিতে মরিয়া হয়ে উঠেছে। আমরা আশা করবো নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে আর যদি মেয়র প্রার্থী নির্বাচন থেকে সরে আসতে চায় তাহলে দলকে জানাবে, আমরা দলগতভাবে ব্যবস্থা নেবো।’

পরে তিনি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন বিষয়ক রংপুর বিভাগীয় কমিটির নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। সভায় রংপুর বিভাগের আট জেলা থেকে আগত বিএনপির জেলা পর্যায়ের নেতারা অংশ নেন।

/এনএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী