সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ফের তফসিল ঘোষণা

নীলফামারী প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ১৩:৩২আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৩:৩২

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নির্বাচন চলাকালে একজন মেয়র ও একজন সাধারণ আসনে কাউন্সিলর প্রার্থীর মৃত্যুর কারণে ফের নির্বাচনি তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি ওই পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত সোমবার (২৫ জানুয়ারি) বিকালে বাংলাদেশ নির্বাচন কমিশনের আদেশক্রমে উপ-সচিব নির্বাচন পরিচালনা-২ অধিশাখার মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য মিলেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলেন শেষ তারিখ আগামী ২ ফেব্রুয়ারি, রিটার্নিং অফিসার কর্তৃক মনেনয়নপত্র বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, সৈয়দপুর পৌরসভা নির্বাচন গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভোটের দু'দিন আগে প্রতিদ্বন্দ্বী মেয়রপ্রার্থী ও সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। অপরদিকে, পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনের সুলতান খান ঢেনু নামে একজন প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী ইন্তেকাল করায় ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। ঘোষিত তফসিলে ওই তারিখে সব পদে ভোটগ্রহণ করা হবে। তবে মেয়র পদে ও পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনে কাউন্সিলর পদে নতুন করে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ইতোপূর্বে অন্যান্য ওয়ার্ডে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।

ইতোপূর্বে নিয়োগকৃত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারসহ আপিল কর্তৃপক্ষ বহাল থাকবেন। ভোটগ্রহণ করা হবে ইলেট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম