ফুটন্ত ভাতের হাঁড়ি ঢেলে পুত্রবধূকে ঝলসে দেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০০

পারিবারিক কলহের জেরে ফুটন্ত ভাতের হাঁড়ি ঢেলে সারথী রাম (২২) নামে এক গৃহবধূর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে শাশুড়ি রজবালা রাম ও ননদ দীপালী রামের বিরুদ্ধে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার ১ নম্বর রুহিয়া ইউনিয়নের কুজিশহর গ্রামে এ ঘটনা ঘটে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন বিষয়টি নিশ্চিত করেছেন। গুরুতর আহত সারথী রামকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সারথী রাম জানান, থালা-বাটি ধুতে গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তার শাশুড়ি বটি দিয়ে মাথায় কোপ দেয়। পরে তার মাথায় ফুটন্ত ভাতের হাঁড়ির গরম পানি ঢেলে দেন শাশুড়ি ও ননদ। এতে তার পেট ও হাত ঝলসে যায়। পরে তাকে চিকিৎসার জন্য আটোয়ারী উপজেলা হাসপাতালে পাঠানো হয়।

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক‌্যাল অফিসার ডা. এ কে এম সানোয়ার হুদা জানান, আহত সারথী রামের পেট ও হাত ঝলসে গেছে। তার চিকিৎসা চলছে।

রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত সারথী রামের চিকিৎসার জন্য আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ওসি চিত্তরঞ্জন বলেন, বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের