ভারতীয় আমে বাজার সয়লাব, নাগালের বাইরে দাম

হিলি প্রতিনিধি
০৪ মে ২০২১, ২০:৫৬আপডেট : ০৪ মে ২০২১, ২০:৫৬

রমজানে ইফতারিতে ফলমূলের বেশ চাহিদা থাকে কিন্তু এখনো দেশিয় আম বাজারে না আসায় সেই সুযোগে দিনাজপুরের হিলিতে ভারতীয় আমে বাজার সয়লাব হয়ে গেছে। নানা নামে নানা বর্ণের আম শোভা পাচ্ছে দোকানগুলোতে। তবে দাম বেশি হওয়ায় সাধারণের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে রয়েছে।

মঙ্গলবার (৪ মে) সরেজমিনে হিলি বাজারের বিভিন্ন ফলের দোকান ঘুরে দেখা গেছে, প্রায় সবকটি দোকানেই চমকপ্রদ রঙের আম শোভা পাচ্ছে, যার সব ভারতীয়। বিচিত্র এই আমের মধ্যে রয়েছে সুন্দরী, গোলাপ খাস, বেগমফুলি। এসব আম ১৮০ টাকা থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ভারতীয় আমে বাজার সয়লাব, নাগালের বাইরে দাম

হিলি বাজারে আম কিনতে আসা সিদ্দিক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, রমজানে ইফতারিতে ফলমূলই প্রাধান্য পায়। বাজারে নতুন ফল আম উঠেছে তাই নিতে এসেছি। তবে দামটা একটু বেশি। এখনো যেহেতু দেশিয় আম উঠেনি, এই সুযোগটাই নিচ্ছে ব্যবসায়ীরা।

হিলি বাজারের ফল বিক্রেতা সবুজ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, রমজানে ইফতারির জন্য ফলমূলের বেশ চাহিদা থাকে। কিন্তু এখনো দেশিয় আম না উঠায় স্থানীয়ভাবে সীমান্ত দিয়ে চোরাইভাবে কিছু ভারতীয় আম আসছে; যেগুলো আমরা টোকাইদের নিকট থেকে ক্রয় করে দোকানে বিক্রি করছি। যারা নিয়ে আসছে তাদের লাভ মিলিয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে আমাদের, এজন্য দাম বেশি। তবে সপ্তাহ দুয়েকের মধ্যে দেশি আম বাজারে উঠলেই দাম কমে যাবে।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম