হিলি চেকপোস্ট দিয়ে আজ দ্বিতীয় দিনে দেশে ফিরছেন বাংলাদেশিরা

হিলি প্রতিনিধি
২০ মে ২০২১, ১৭:৪৪আপডেট : ২০ মে ২০২১, ১৭:৪৪

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আজ দ্বিতীয় দিনের মতো দেশে ফিরছেন ভারতে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা। বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১টার দিকে এনওসি ও করোনার নেগেটিভ সনদ নিয়ে ভারত থেকে বাংলাদেশি যাত্রীরা দেশে প্রবেশ করতে শুরু করেন। সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ জন যাত্রী দেশে ফেরেন।

এ সময় তাদের সীমান্তের শূন্যরেখায় রিসিভ করে পুলিশস্কটের মাধ্যমে ইমিগ্রেশন, কাস্টমস এবং স্বাস্থ্য বিভাগের বুথে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের স্বাস্থ্য স্ক্রিনিং করে সব দফতরের আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় আবাসিক হোটেলগুলোতে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সেকেন্দার আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ দ্বিতীয় দিনের মতো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা দেশে ফিরছেন। সব ধরনের স্বাস্থ্যসুরক্ষা মেনে তাদের রিসিভ করা হচ্ছে। নির্দেশনা মোতাবেক সব প্রক্রিয়া শেষে তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে। পর্যায়ক্রমে ভারতের অভ্যন্তরে যত বাংলাদেশি আটকা আছে, তাদের সাবইকে দেশে ফিরিয়ে আনা হবে।’

এদিকে গতকাল হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নারী, পুরুষ, শিশুসহ ৩৭ জন যাত্রী দেশে প্রবেশ করেন। তাদের মধ্যে অসুস্থ হওয়ায় ৮ জনকে রংপুর ও দিনাজপুর মেডিক্যালে পাঠানো হয়েছে। বাকি ২৯ জনকে স্থানীয় ৩টি হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী