ড্রামে ভরে পুকুরে ফেলা লাশের রহস্য উদঘাটন পুলিশের

নওগাঁ প্রতিনিধি
৩০ মে ২০২১, ২১:৩৪আপডেট : ৩০ মে ২০২১, ২১:৩৪

নওগাঁয় ৪০ দিনে ক্লু-লেস একটি হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে মূল আসামিসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টায় নিজ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আব্দুল মান্নান।

তিনি বলেন, গত ১৯ এপ্রিল গ্রাম পুলিশ সদস্য আব্দুল আজিজের মাধ্যমে রানীনগর থানা পুলিশ জানতে পারে উপজেলার মিরাট ইউনিয়নের মারিয়া গ্রামের পুকুরে একটি ড্রামে লাশ ভাসছে। পুলিশ, পিবিআই ও সিআইডি ক্রাইম সিন রাজশাহীর সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করে। ওই ব্যক্তির বয়স ৩৫ বছর। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল।

পুলিশ শুরু থেকে ধারণা করেছিল, ১৮ থেকে ১৯ এপ্রিল ভোরবেলার যেকোনো সময় কে বা কারা তাকে হত্যা করে ফেলে যায়। পরবর্তীতে পুলিশ সুপার আব্দুল মান্নানের নির্দেশে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে লাশের পরিচয় জানা হয়। তার নাম মো. শহিদুল ইসলাম। তিনি আত্রাই উপজেলার বাউল্যাপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।

পরিবারের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ১৭ এপ্রিল ট্রলি কেনার জন্য ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে নওগাঁ শহরে যান শহিদুল। ওই দিন সন্ধ্যার পর থেকে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার লাশ পাওয়া যায়। গত ২৮ মে ঘটনায় জড়িত সন্দেহে আত্রাই উপজেলার বাজে ধনেশ্বর গ্রামের মমতাজ সরদারের ছেলে আলম সরদার (৩৫) ও বাউল্যাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মামুনুর রশিদ ঋতু (২১) এবং মান্দা উপজেলার বড়পই গ্রামের ইয়াছিন দেওয়ানের ছেলে জুয়েল রানা ও মৃত বয়েন উদ্দিনের ছেলে বুলবুল হোসেনকে (৪৫) গ্রেফতার করা হয়।

তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই দিনই হত্যাকাণ্ডের মূলহোতা মান্দা উপজেলার দুর্গাপুর মধ্যপাড়ার মৃত আব্দুস সামাদ ওরফে লাটুর ছেলে মো. সজিব (২৩) এবং দুর্গাপুর সোনারপাড়া গ্রামের বাহার আলীর ছেলে সোহেল রানাকে (২৫) গ্রেফতার করা হয়।

তাদের দেওয়া তথ্যে লাশ বহনকারী ঢাকা-মেট্রো-ন-১৪-৮৪৫৫ নম্বরের একটি পিকআপ উদ্ধার করে জব্দ করা হয়। তারা স্বীকার করেছেন শহিদুলকে জনৈক মো. আব্দুল জব্বারের ভাড়া বাসায় হত্যা করে ড্রামে ভরে রাত ১১টার দিকে পিকআপে করে ওই স্থানে ফেলে দেয়। ২৯ মে তাদের আদালতে সোপর্দ করা হয়। সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ একেএম মামুন চিশতী ও সদর সার্কেল আবু সাঈদ, রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জুয়েলসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের