হিলিতে ভারতফেরত যাত্রীসহ নতুন ৪ জন করোনায় আক্রান্ত

হিলি প্রতিনিধি
০৫ জুন ২০২১, ১৩:০২আপডেট : ০৫ জুন ২০২১, ১৩:০২

দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হিলিতে দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় হিলিতে নতুন করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত এক যাত্রীসহ চার জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (৫ জুন) সকালে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় থেকে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।

এ নিয়ে হিলিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১১ জনে। তাদের মধ্যে মারা গেছেন একজন, সুস্থ হয়েছেন ৯৩ জন, চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১৯ মে থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরছেন। দেশে প্রবেশের পর করোনা টেস্ট করে নেগেটিভ রিপোর্ট আসলে তাদের স্থানীয় আবাসিক হোটেলগুলোতে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। আর করোনা পজিটিভ শনাক্তদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশনে পাঠানো হচ্ছে। গত ১৯ মে দেশে ফেরা ৩৭ জনের মধ্যে ২৯ জনের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষ হওয়ায় পুনরায় তাদের নমুনা পরীক্ষা করে ছাড়পত্র দেওয়া হয়। বাকিদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে তাদের একজনের পজিটিভ শনাক্ত হয়েছে। আমরা তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশনে পাঠিয়ে দিয়েছি।’

/এমএএ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী