দিনাজপুরে বেড়েছে মৃত্যুহার, সন্ধ্যায় আসতে পারে লকডাউনের সিদ্ধান্ত

দিনাজপুর প্রতিনিধি
০৬ জুন ২০২১, ১৫:১৪আপডেট : ০৬ জুন ২০২১, ১৫:১৪

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩৬ জনে। মৃত্যুর তালিকায় দুই জন যুক্ত হওয়ায় চলতি মাসের ছয় দিনে মারা গেলেন আট জন। আর এই কয়দিনে মৃত্যুহার বেড়ে দাঁড়িয়েছে ৪.৪০ শতাংশ। গত মাসে শনাক্তের দিক দিয়ে মৃত্যুহার ছিল ৪.৩৬ শতাংশ। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানাতে কঠোর সিদ্ধান্ত এবং একটি/দুটি উপজেলাকে কঠোর লকডাউনের আওতায় আনার কথা ভাবছে স্থানীয় প্রশাসন। রবিবার (৬ জুন) সন্ধ্যার পরপরই এমন সিন্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ১৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে, করোনা শনাক্ত হয় ৪০ জনের। শনাক্তের হার ২৪.৩৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে।

হিলি দিয়ে ভারতফেরতদের ৬ জনের করোনা পজিটিভ

হিসাব বলছে, চলতি মাসের গত ছয় দিনে দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে। এই ছয় দিনে জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৮২ জন। শনাক্তের বিবেচনায় মৃত্যুহার ৪.৪০ শতাংশ। গত মাসেও এই জেলায় শনাক্তের বিবেচনায় মৃত্যুহার ছিল ৪.৩৬ শতাংশ। অর্থাৎ জেলায় মৃত্যুহার বাড়ছে।

এখন পর্যন্ত জেলায় করোনায় মারা যাওয়া ১৩৬ জনের মধ্যে ৬৫ জনই সদরের। অর্থাৎ জেলার ১৩টি উপজেলার মধ্যে এই উপজেলায় মৃত্যুহার ৪৭.৮০ শতাংশ। আর মোট পাঁচ হাজার ৯৮৮ জন আক্রান্তের মধ্যে তিন হাজার ৩৮৫ জনই সদর উপজেলার। সেই হিসেবে এই উপজেলার আক্রান্তের হার ৫৬.৫৩ শতাংশ।

দিনাজপুরে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৯ জন রোগী। হোম আইসোলেশনে রয়েছেন ২৮৫ জন।

দিনাজপুর করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বলেন, করোনা প্রতিরোধ কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। সন্ধ্যা ৭ টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানেই লকডাউনসহ কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত আসতে পারে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে