হিলি দিয়ে ভারতফেরতদের ৬ জনের করোনা পজিটিভ

হিলি প্রতিনিধি
০৬ জুন ২০২১, ০৯:৩৩আপডেট : ০৬ জুন ২০২১, ০৯:৩৩

ভারতে গিয়ে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের দিনাজপুরের হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরা অব্যাহত রয়েছে। গত ১৮ দিনে এই পথ দিয়ে ফের আসা ১৯৫ জন যাত্রীর মধ্যে ছয় জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৫ জুন) রাতে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে জানান, চিকিৎসা নিতে গিয়ে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে গত ১৯ মে থেকে হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফেরা শুরু হয়। এখন পর্যন্ত এই পথ দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ সর্বমোট ১৯৫ জন দেশে ফিরেছেন।

ভারত থেকে দেশে ফেরা যাত্রীদের ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে ও ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা সম্পূর্ণ করে করোনা নেগেটিভ সনদ নিয়ে দেশে প্রবেশ করতে হচ্ছে। দেশে প্রবেশের পর প্রতিটি যাত্রীকে স্বাস্থ্য স্ক্রিনিং করা ও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে করোনা নেগেটিভ আসলে কাস্টমস ও ইমিগ্রেশনের কার্যক্রম শেষে প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে ১৪দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে।

ইউএনও আরও জানান, ভারতফেরতদের মধ্যে অসুস্থ যাত্রীদের বিভিন্ন হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। আর যাদের করোনা পজিটিভ শনাক্ত হচ্ছে তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠানো হচ্ছে।

এখন পর্যন্ত এই পথ দিয়ে ১৯৫ জন যাত্রী দেশে ফিরে এসেছেন। এদের মধ্যে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে তিন জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া কোয়ারেন্টিন সম্পূর্ণ করলেও গত এক সপ্তাহের মধ্যে তিন জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় তাদেরকেও দিনাজপুর ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।

ইতোমধ্যে ভারতফেরতদের মধ্যে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হওয়ায় ও পুনরায় করোনা পরীক্ষা নেগেটিভ হওয়ায় ৬৪ জনকে সনদ দিয়ে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি