আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে দুই বোনের মৃত্যু

হিলি প্রতিনিধি
০৭ জুন ২০২১, ১৯:৪০আপডেট : ০৭ জুন ২০২১, ১৯:৪০

দিনাজপুরের হিলিতে বাড়ির সামনে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে মহসিনা আকতার (১২) ও মুবাশ্শিরা আকতার (৭) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। এদিকে আপন দুই বোনের মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (৭ জুন) বিকাল সাড়ে ৪টায় হিলির লোহাচড়া গ্রামে ওই ঘটনাটি ঘটে। তারা ওই গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে।

মহসিনা আকতার হিলির ডাঙ্গাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি ও মুবাশ্শিরা আকতার লোহাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, সোমবার বিকালের দিকে হঠাৎ করে ঝড় ও বৃষ্টি শুরু হয়। এসময় তাদের বাড়ির সামনের আম গাছ থেকে ঝরে পড়া আম যায় মহসিনা ও মুবাশ্শিরা। এসময় হঠাৎ করে বিকট শব্দের বজ্রাঘাতে দু’জনই গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্ বলে ঘোষণা করেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকালের দিকে দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে পরীক্ষা করে তাদের মৃত বলে ঘোষণা করেছি।

 

/টিটি/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি