নাটোরে বিধিনিষেধ আরও ৭ দিন বাড়লো

নাটোর প্রতিনিধি
১৫ জুন ২০২১, ১৫:৫৩আপডেট : ১৫ জুন ২০২১, ১৫:৫৩
image

করোনাভাইরাস সংক্রমণের হার না কমায় নাটোরের সদর ও সিংড়া পৌরসভায় চলমান বিধিনিষেধ আরও সাত দিন বাড়িয়েছে স্থানীয় প্রশাসন। আগামী ২২ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে।

মঙ্গলবার (১৫ জুন) জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে আদেশ জারি করেন জেলা প্রশাসক শাহরিয়াজ।

জেলা প্রশাসকের কার্যালয়ে হওয়া এ সভায় মো. শাহরিয়াজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ।

এর আগে ৯ থেকে ১৫ জুন পর্যন্ত এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ করা হয়েছিলো। এর মেয়াদ আজ শেষ হওয়ায় নতুন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজকের সভায় বলা হয়, বিধিনিষেধ আরোপের পর জেলা, পুলিশ ও স্বাস্থ্য প্রশাসন বিধিনিষেধ সফল করতে নানা ব্যবস্থা নেয়। মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার অভিযান চালানো হয়। বিভিন্ন রাস্তায় পুলিশ ব্যারিকেড দেয়। তারপরও মানুষ সচেতন না হওয়ায় করোনা পরিস্থিতির উন্নতি হয়নি। বরং খারাপের দিকে যাচ্ছে। তাই আগামী ২২ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় দফার বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের