মিটলো ভারতীয়দের দ্বন্দ্ব, আধাবেলা বন্ধের পর সচল হিলি স্থলবন্দর

হিলি প্রতিনিধি
১৯ জুন ২০২১, ১৮:০৪আপডেট : ১৯ জুন ২০২১, ১৮:১১

হিলি প্রতিনিধিহিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে কাঁচা ও শুকনো পণ্য রফতানি নিয়ে ভারতের ব্যবসায়ীদের মাঝে দ্বন্দ্ব লেগেছে। নিজেদের মধ্যে লাগা দ্বন্দ্বের জেরে সকাল থেকে বাংলাদেশে পণ্য রফতানি বন্ধ রেখেছিলো তারা। ফলে শনিবার (১৯ জুন) হিলি স্থলবন্দর দিয়ে আধাবেলা পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকে। তবে তাদের দ্বন্দ্ব মিটে গেলে দুপুর ২টা থেকে স্বাভাবিক হয় আমদানি-রফতানি কার্যক্রম।

এর আগে আজ সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ ছিলো। তবে সকালে যথারীতি পণ্য খালাস করে ভারতীয় ট্রাকগুলো সে দেশে ফেরত চলে যায়।

ভারতের হিলির সিঅ্যান্ডএফ এজেন্ট খোকন সরকার বাংলা ট্রিবিউনকে জানান, নিজেদের মধ্যে একটু সমস্যার কারণে বন্দর দিয়ে সকাল থেকে পণ্য রফতানি বন্ধ ছিলো। পরে বিষয়টি নিয়ে আমাদের অ্যাসোসিয়েশনে ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকে সুরাহা হলে দুপুর পৌনে ২টায় বন্দর দিয়ে পণ্য রফতানি শুরু হয়।

ভারত-বাংলাদেশি ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ভারতে শুকনো পণ্যের ব্যবসায়ীরা বেশ শক্তিশালী, তাদের সেখানে বেশ প্রভাব রয়েছে। শুকনো ও কাঁচা পণ্য বাংলাদেশে রফতানি নিয়ে ভারতীয় কাঁচা ও শুকনো পণ্য ব্যবসায়ীদের মাঝে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বের জেরে সকাল থেকে পণ্য রফতানি বন্ধ রেখেছিলো তারা।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকেই বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি শুরু হয়। কিন্তু আজ সকাল থেকে ভারতীয় ব্যবসায়ীরা তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে পণ্য রফতানি বন্ধ রাখায় সকাল আমদানি-রফতানি বন্ধ ছিলো। পরে দুপুর পৌনে ২টা থেকে তারা পণ্য রফতানি শুরু করলে বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়। যেহেতু আধাবেলা বন্ধ ছিলো সেহেতু বন্দর দিয়ে প্রতিদিনের তুলনায় কম পরিমাণে পণ্য আমদানি-রফতানি হবে।

/এফআর/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের