বাঁশ বেঁধেও ঠেকানো যাচ্ছে না মানুষের চলাচল

দিনাজপুর প্রতিনিধি
১৯ জুন ২০২১, ২১:১৮আপডেট : ১৯ জুন ২০২১, ২১:১৮

দিনাজপুর সদর উপজেলায় চলছে কঠোর লকডাউনের পঞ্চম দিন। লকডাউনে ঘরে থাকতে বলা হলেও প্রয়োজনে-অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করছে মানুষ। শহরের অধিকাংশ রাস্তায় বাঁশ বেঁধে দিয়েও ঠেকানো যাচ্ছে না মানুষের চলাচল। এতে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু।

শনিবার (১৯ জুন) শহরের বিভিন্ন রাস্তায় বাঁশ বেঁধে দেওয়ার পাশাপাশি সেখানে চৌকি বসিয়ে পুলিশ সদস্যদের মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।

দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, গত কয়েকদিন আমরা কঠোর লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়ন করতে চেয়েছি। কিন্তু তা হয়নি। বাধ্য হয়ে শনিবার শহরের প্রায় সবগুলো প্রবেশমুখে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছি। এরপরও ঠেকানো যাচ্ছে না মানুষের চলাচল। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে আমরা আরও কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। ধীরে ধীরে সেগুলোও বাস্তবায়ন করা হবে।

শহরে প্রবেশের সব পথে বাঁশের ব্যারিকেড দিয়েও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না

পঞ্চম দিনের লকডাউনেও থেমে নেই করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৬৫ জন। সংক্রমণের হার ৪৭.১০ শতাংশ। এদের মধ্যে সদর উপজেলার ৫৫ জন। সে হিসাবে ১৩ উপজেলায় শনাক্ত বিবেচনায় সদর উপজেলায় শনাক্তের হার ৮৪.৬২ শতাংশ।

মারা যাওয়া তিনজনের মধ্যে সদরের একজন, চিরিরবন্দরের একজন ও হাকিমপুরের একজন। এ নিয়ে জেলায় করোনায় ১৫০ জনের মৃত্যু হলো। বর্তমানে দিনাজপুরে করোনা রোগীর সংখ্যা ৯৩৪ জন। এর মধ্যে সদরের ৬৪৬ জন। হাসপাতালে ভর্তি আছেন ৯৬ জন।

/এএম/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম