হাসপাতালে নেননি স্বজনরা, করোনায় মারা গেলেন শিক্ষিকা

পঞ্চগড় প্রতিনিধি
২১ জুন ২০২১, ১৭:২৫আপডেট : ২১ জুন ২০২১, ১৭:২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আফরোজা আক্তার (৩৬) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কোটভাজনি এলাকার নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

আফরোজা আক্তার ওই এলাকার তরিকুল ইসলামের স্ত্রী এবং খারিজা ভাজনি দাখিল মাদরাসার সহকারী শিক্ষিকা ছিলেন। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৬ জুন করোনায় আক্রান্ত হন আফরোজা। পরে তাকে হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হয়। সোমবার সকালে তার মৃত্যু হয়।

ওই এলাকার পল্লী চিকিৎসক আনিসার রহমান বলেন, ওই শিক্ষিকা ৮ জুন থেকে জ্বর-সর্দিতে আক্রান্ত। রহিমুল হক নামে স্থানীয় এক চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। ১৪ জুন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করলে ১৬ জুন করোনা পজিটিভ আসে তার।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. এনায়েতুর রহমান বলেন, ওই শিক্ষিকার করোনা পজিটিভ আসার পর হাসপাতালের করোনা ইউনিটে রেখে চিকিৎসা দেওয়ার জন্য ১৭ জুন বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। কিন্তু স্বামী ও স্বজনরা তাকে হাসপাতালে চিকিৎসা নিতে আসতে দেননি। পরেও হাসপাতালে আনেননি। চিকিৎসা অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাসান জানান, তাকে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এ পর্যন্ত জেলায় ৯০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮২৪ জন। হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৫৩ জন এবং পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন দুজন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ জনের।

/এএম/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের