বিপৎসীমার ওপরে তিস্তার পানি, গঙ্গাচড়ায় ২ হাজার পরিবার পানিবন্দি

রংপুর প্রতিনিধি
২১ জুন ২০২১, ২০:৪৯আপডেট : ২১ জুন ২০২১, ২০:৪৯

উজানে ভারতের গজল ডোবা ব্যারেজের সব গেট খুলে দেওয়ায় রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার পানি মারাত্মক বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে চরাঞ্চলের ১৫টি গ্রামসহ নদী তীরবর্তী এলাকায় প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে ১৮ সেন্টিমিটার এবং গঙ্গাচড়া উপজেলায় ২০ সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে তিস্তার পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা এলাকায় স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীর নির্মিত বাঁধটি পানির প্রবল তোড়ে ভেসে গেছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে বৃষ্টি এবং উজানে ভারী বর্ষণ অব্যাহত থাকায় ভারতের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এজন্য ভারত তাদের উজানে নির্মিত গজল ডোবা ব্যারেজের সব গেট খুলে দেয়। এতে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পায়। সেই সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি বিপৎসীমা অতিক্রম করে। গঙ্গাচড়া উপজেলার তিস্তা তীরের প্রায় ১৫টি চরের গ্রাম তিন থেকে পাঁচ ফুট পানিতে তলিয়ে গেছে।

সরেজমিন বিভিন্ন এলাকায় দেখা গেছে, কোলকোন্দ ইউনিয়নে ১২শ’ ও লক্ষ্মীটারী ইউনিয়নে ৬শ’ এবং গজঘণ্টা ইউনিয়নে ২শ’ পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। বাড়িঘরে পানি ওঠায় বিনবিনা এলাকায় অনেক পরিবার গবাদিপশুসহ রাস্তায় কিংবা উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। ইচলি এলাকায় ধানসহ শস্যক্ষেত তলিয়ে গেছে।

কোলকোন্দ ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন রাজু বলেন, ‘কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল, উত্তর চিলাখাল, মটুকপুর, বিনবিনা মাঝের চর, সাউদপাড়া ও বাবুরটারী বাঁধেরপাড়, বিনবিনা এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।’ 

অপরদিকে লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী জানান, তার ইউনিয়নের শংকরদহ, ইচলি, জয়রামওঝা ও বাগেরহাট এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকারিয়া বলেন, ‘দুপুরে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে বিকালে একটু কমতে শুরু করেছে।’

/এমএএ/
সম্পর্কিত
পদ্মা ও তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন মাহদী আমিন 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর টোল প্লাজার কর্মীদের হামলা, আহত ৯
তিস্তা নদী ব্যবস্থাপনায় চীনের সম্পৃক্ততা চায় বাংলাদেশ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে