প্রাথমিকের শিক্ষক দম্পতির করোনায় মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
২৬ জুন ২০২১, ০১:৪৪আপডেট : ২৬ জুন ২০২১, ০১:৪৭

স্বামীর পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লালমনিরহাটের সদর উপজেলার সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে কুলছুম হ্যাপী (৪৯) মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ জুন) রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এ শিক্ষিকার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ৮ জুন এ শিক্ষিকার স্বামী জিয়াউল হায়দার মন্ডল (৫৪) ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যান। তার স্বামীও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার দক্ষিণ মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

তারা লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাপটানা বাজার এলাকার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, লালমনিরহাট পৌরসভা এলাকায় করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়ায় জেলা প্রশাসন সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছে। সবাইকে সচেতন হতে হবে। এর কোনও বিকল্প নেই।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, মানুষকে বারবার সতর্ক করার পরও কেউ কেউ কথা না শুনছেন না। এবার সেজন্য কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ৬টা থেকে এই বিধিনিষেধ কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া করা হয়েছে।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক হাজার ৩৪৩ জন। সুস্থ হয়েছেন এক হাজার ১২২ জন।

/এফআর/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’