রংপুরে ২৪ ঘণ্টায় ১৫ জনের প্রাণ কেড়ে নিলো করোনা

রংপুর প্রতিনিধি
০৫ জুলাই ২০২১, ১৪:১০আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৪:১০

গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৮ জেলায় করোনা আক্রান্ত ১৫ রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে এ বিভাগে ৬৩ জনের মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯৭৫টি নমুনা পরীক্ষায় ৬৭৬ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩৪ দশমিক ২৩ শতাংশ।

মারা যাওয়া ১৫ জনের মধ্যে দিনাজপুরে ৪, ঠাকুরগাঁওয়ে ৩, রংপুরে ৩ জন, লালমনিরহাটে ২ এবং পঞ্চগড়, নীলফামারী ও কুড়িগ্রামে একজন করে রয়েছেন।

সোমবার (০৫ জুলাই) রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে বিভাগটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৮২ জনে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বিভাগের ৮ জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁওয়ে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

জানা গেছে, এ পর্যন্ত রংপুর বিভাগে এক লাখ ৬৩ হাজার ৩৬৯টি নমুনা পরীক্ষায় ২৮ হাজার ৯২৪ জনের পজিটিভ এসেছে। সুস্থ হয়েছেন ২১ হাজার ৩১ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম জানান, সীমান্তবর্তী জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট এবং বিভাগীয় নগরী রংপুরে সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর মধ্যে দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩৫৪, রংপুরে ৬ হাজার ৫৩৭ এবং ঠাকুরগাঁওয়ে ৩ হাজার ৮৬৫ জন। সবচেয়ে কম আক্রান্ত লালমনিরহাটে এক হাজার ৬৪৫ জন। স্বাস্থ্যবিধি না মানা ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় সংক্রমণ বাড়ছে বলে মনে করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, রংপুর করোনা হাসপাতালে শয্যা খালি না থাকায় রোগী ভর্তি বন্ধ রয়েছে। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ড চালু করা হচ্ছে। মঙ্গলবার (০৬ জুলাই) থেকে সেখানে রোগী ভর্তি শুরু হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

/এফআর/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে