ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
১১ জুলাই ২০২১, ০২:০৪আপডেট : ১১ জুলাই ২০২১, ০২:৩২

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ করায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে হাসপাতালটির পরিচালক ডা. নাদিরুল আজিজ (চপল)। এ মামলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও অনলাইন পোর্টাল জাগো নিউজের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভির হাসান তানুকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার (০৯ জুলাই) দুপুরে জেলার সদর থানায় তিন সাংবাদিককে আসামি করে মামলাটি দায়ের করা হয়।

মামলার অন্য দুই আসামি হলেন, নিউজ বাংলা২৪ ডটকমের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রহিম শুভ এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ চ্যানেলের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু।

এদিকে তানভির হাসান তানুকে গ্রেফতারের পরপরই জেলা প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন ঠাকুরগাঁও প্রেসক্লাব ও জেলার সাংবাদিকরা।

উল্লেখ্য, গত ৬ ও ৭ জুলাই জাগো নিউজ, বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ‘ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা রোগীকে ৩০০ টাকার পরিবর্তে ৭০/৮০ টাকার খাবার দেওয়া হয়’ মর্মে সংবাদ প্রকাশ হয়। এই সংবাদের পরই হাসপাতালের পরিচালক সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলা হওয়ার একদিন পর সাংবাদিক তানভির হাসান তানুকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী বলেন, একটি সত্য সংবাদ করার পরই এভাবে মামলা দিয়ে সাংবাদিককে হয়রানি করা মানে দেশের কণ্ঠ চেপে ধরা। মামলা হওয়ার সঙ্গে সঙ্গে সাংবাদিক গ্রেফতারের বিষয়টিতে আমি তীব্র ঘৃণা প্রকাশ করছি। এই মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আমরা কঠোর আন্দোলনে যাবো।

এদিকে, গ্রেফতারের পর রাত ১টার দিকে সাংবাদিক তানভিরের শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম। ওসি বলেন, সাংবাদিক তানু হঠাৎ শারীরিকভাবে অসুস্থ অনুভব করেন। দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা বিষয়টি আমাকে জানালে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিই।

সাংবাদিক তানভিরের পারিবারিক সূত্রে জানা গেছে, ৫ জুলাই করোনামুক্ত থেকে সুস্থ তিনি। তবে এখনও করোনা পরবর্তী শারীরিক জটিলতা রয়েছে। তাকে নিয়মিত ওষুধ খাওয়ানো হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
এবার জামায়াতের এমপি নজরুলের বিরুদ্ধে মামলা 
এবার আদালতে গ্রেফতার রফিকুল, সঙ্গে সাড়ে ৪ লাখ টাকার জাল নোট
সর্বশেষ খবর
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
বন্যাকবলিত ২৯০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইইউবির শিক্ষার্থীরা
বন্যাকবলিত ২৯০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইইউবির শিক্ষার্থীরা
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের