অবৈধ গুলি ও চোরাই গাড়ি উদ্ধারসহ গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৫, ২২:২৮আপডেট : ২৬ জুন ২০২৫, ২২:২৮

রাজধানীর শান্তিনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ রাউন্ড অবৈধ গুলি, একটি রিভলবারের গুলির খোসা ও একটি চোরাই গাড়ি উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতার ব্যক্তির নাম ফারুক আহম্মেদ খান (৬৩)। এ সময় তার হেফাজত থেকে রিভলবারের ১২ রাউন্ড তাজা গুলি, .২২ বোরের ছয় রাউন্ড তাজা গুলি, রিভলবারের গুলির একটি খোসা এবং একটি টয়োটা প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ জুন) রাতে শান্তিনগরের প্যারাডাইস গিয়াস কুঞ্জ-২ এর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, গতকাল রাতে মিরপুর মডেল থানার একটি গাড়ি চুরির মামলার এজাহারনামীয় আসামি ফারুক আহম্মেদ খানকে চোরাই গাড়িসহ গ্রেফতার করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ফারুকের হেফাজতে অবৈধ গুলি রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পল্টন থানাধীন শান্তিনগরের প্যারাডাইস গিয়াস কুঞ্জ-২ এর একটি পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়।

ডিবি জানায়, গ্রেফতার ফারুক আহম্মেদ খান উদ্ধারকৃত অস্ত্র-গুলি সম্পর্কে কোনও সন্তোষজনক জবাব দিতে পারেনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি