জামিন পেলেন সাংবাদিক তানু

ঠাকুরগাঁও প্রতিনিধ
১১ জুলাই ২০২১, ১৬:৩২আপডেট : ১১ জুলাই ২০২১, ১৬:৩২

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার সাংবাদিক তানভির হাসান তানুকে জামিন দিয়েছেন আদালত। রবিবার (১১ জুলাই) ভার্চুয়াল আদালতে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন ঠাকুরগাঁও সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। তানু বেসরকারি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও অনলাইন পোর্টাল জাগো নিউজের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক গ্রেফতার

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ করায় দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শনিবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, শুক্রবার (০৯ জুলাই) দুপুরে জেলার সদর থানায় তানুসহ স্থানীয় তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন হাসপাতালটির পরিচালক ডা. নাদিরুল আজিজ (চপল)। 

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সাংবাদিক তানুর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন খারিজ করে জামিন দিয়েছেন আদালত।

সাংবাদিক তানুর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম ও অ্যাডভোকেট ইমরানও জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আদালত সূত্র জানায়, তানুকে ঠাকুরগাঁও আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ডালিম কুমার রায়। এ সময় রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তানুর আইনজীবী। শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন ​ঠাকুরগাঁওয়ের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। 

/টিটি/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের