ক্যাম্প থেকে পালিয়ে কুড়িগ্রামে আটক ৯ রোহিঙ্গা

কুড়িগ্রাম প্রতি‌নিধি
২৯ জুলাই ২০২১, ০১:৪০আপডেট : ২৯ জুলাই ২০২১, ০১:৪০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পাঁচ শিশুসহ নয় রোহিঙ্গা নাগ‌রিক‌কে আটক ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় ভারতীয় সীমান্ত এলাকা থে‌কে ফেরার প‌থে তাদের আটক ক‌রে পু‌লি‌শে দেওয়া হয়। 

আটককৃতরা কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৮ ও টেংরাখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর বাসিন্দা। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আলমগীর হো‌সেন এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। 

তিনি বলেন, তারা রোহিঙ্গা ক্যাম্প থে‌কে পা‌লি‌য়ে ভূরুঙ্গামারী উপ‌জেলার সীমান্ত প‌থে ভার‌তে যাওয়ার চেষ্টা ক‌রেছিল। কিন্তু বি‌জি‌বির কড়া নজরদা‌রি‌তে সীমান্ত অ‌তিক্রম কর‌তে ব্যর্থ হ‌য় তারা। ফি‌রে আসার সময় উপ‌জেলার তিলাই ইউ‌নিয়‌নের ছাট গোপালপুর এলাকার কাছুর মো‌ড়ে লকডাউন বাস্তবায়‌নে মা‌ঠে থাকা ভ্রাম্যমাণ আদালত তা‌দের আটক ক‌রে। 

পু‌লিশ জানায়, ভূরুঙ্গামারী উপ‌জেলা সহকারী ক‌মিশনারের (ভূ‌মি) নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত একটি অটোরিকশায় কিছু লোককে গাদাগাদি করে যে‌তে দে‌খেন। এ সময় অ‌টো‌রিকশা থা‌মি‌য়ে জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, সলিম নামের এক ব্যক্তির সহায়তায় ভারত যাওয়ার জন্য সীমান্ত পা‌ড়ি দি‌তে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়েছে।

ও‌সি আলমগীর হো‌সেন বলেন, আটক রোহিঙ্গাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তা‌দের‌  সং‌শ্লিষ্ট রো‌হিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠা‌নোর ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম