গাইবান্ধায় কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

গাইবান্ধা প্রতিনিধি
৩০ জুলাই ২০২১, ২১:০৫আপডেট : ৩০ জুলাই ২০২১, ২১:৩৫

গাইবান্ধার পলাশবাড়িতে সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত ও তিন জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ির উত্তর বাসস্ট্যান্ড এলাকায় (পেট্রোল পাম্পের সামনে) এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন, সিএনজিচালক ও দুই নারী যাত্রী এবং অপরজন হলেন কাভার্ডভ্যানের চালক। আহত তিন জনের মধ্যে একজনকে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও দুই জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়াগামী কাভার্ডভ্যানটি পলাশবাড়ির উত্তর বাসস্ট্যান্ডে পৌঁছলে হঠাৎ ধাপেরহাটগামী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। দুই চালকসহ এক নারী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হয় সিএনজিতে থাকা শিশুসহ আরও তিন জন। তাদের মধ্যে পলাশবাড়ি হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে আহত অপর এক নারীর।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মতিউর রহমান জানান, নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত সিএনজি উদ্ধারে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

এদিকে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. তৌহিদুল ইসলাম। এ সময় তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধানসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের