স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫

হিলি প্রতিনিধি
২২ আগস্ট ২০২১, ০১:১৩আপডেট : ২২ আগস্ট ২০২১, ০১:১৩

দিনাজপুরের বিরামপুরে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে (৪০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ১০ জনকে আসামি করে বিরামপুর থানায় মামলা দায়ের করেছেন।

শুক্রবার (২০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার দিওড় ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। ওই রাতেই অভিযান চালিয়ে ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে আরও চারজনসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতাররা হলো, বিরামপুর উপজেলার বেপারীটোলা গ্রামের কুরবান আলীর ছেলে শুভমিয়া (২০), আকতার হোসেনের ছেলে আবু রায়হান (৪০), কানিকাঁঠাল গ্রামের সুলতান হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৩৫), বাঘার পাড়া গ্রামের মহরমের ছেলে আব্দুল লতিফ (৩৬) এবং মজিবর হোসেনের ছেলে ময়নুল ইসলাম (২০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে স্বামীসহ একটি অটোভ্যানযোগে নবাবগঞ্জ যাচ্ছিলেন ওই গৃহবধূ। পথে বাঁশবাড়িয়া গ্রামে আসামিরা তাদের পথ আটকে অটোভ্যানচালককে মারধর করে। এ সময় স্বামীকে বেঁধে রেখে ওই গৃহবধূর মুখে কাপড় গুঁজে দিয়ে সেখান থেকে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণের পর ফেলে রেখে চলে যায়। পরে রাত ১টার দিকে চেতনা ফিরলে ঘটনাস্থল থেকে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন ভুক্তভোগী গৃহবধূ।

বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ কে এম ওহেদুন্নবী বিষয়টি নিশ্চিত করে জানান, জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় ওই নারী বেশ কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের শনিবার (২১ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় মোট ১০ জন জড়িত ছিল বলে পুলিশ নিশ্চিত হয়।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, বাকি আসামিদের চিহ্নিত করা হয়েছে। তাদের দ্রুত গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ওই নারীকে পরীক্ষার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের