একদিনে হিলি দিয়ে ১১৯৮ টন আলু আমদানি

হিলি প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৪, ২০:৩৭আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ২০:৩৭

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছয় দিন বন্ধের আগের দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৪৭ ট্রাকে এক হাজার ১৯৮ টন আলু আমদানি হয়েছে। সোমবার (০৮ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত এসব আলু ভারত থেকে বাংলাদেশে এসেছে।

হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, ‌‘দেশের বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় এবং সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি অব্যাহত রেখেছেন ব্যবসায়ীরা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯ থেকে ১৪ এপ্রিল টানা ছয় দিন এই বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। এই সময়ে বাজারে আলুর দাম যাতে না বাড়ে সেজন্য আমদানি বাড়িয়েছি আমরা। বন্দর থেকে ছাড়ের পর বাজারে সরবরাহ করা হবে।’

আমদানিকৃত ডায়মন্ড আলু বন্দরে ৩১-৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জানিয়ে আনোয়ার হোসেন বলেন, ‘খরচ না উঠায় স্টিক ও কাটিনাল জাতের আলু আমদানি বন্ধ রেখেছি। এই দুই জাতের আলু ভারত থেকে আমদানি করে বন্দরে আসা পর্যন্ত খরচ পড়ছে ৩৬-৩৭ টাকা। কিন্তু বর্তমানে দেশের বাজারে এই জাতের আলু বিক্রি হচ্ছে ৩১-৩২ টাকা। মূলত এজন্যই আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকরা।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘গত কয়েকদিন ধরে বেশি পরিমাণে আলু আমদানি অব্যাহত আছে। মঙ্গলবার থেকে ছয় দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তাই বন্ধের আগের দিনে অর্থাৎ সোমবার ৪৭ ট্রাকে এক হাজার ১৯৮ টন আলু আমদানি হয়েছে। কাস্টমসের প্রক্রিয়া শেষে ছাড় দেওয়া হচ্ছে। ছয় দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরের কার্যক্রম চালু থাকবে।’

/এএম/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের