একদিনেই হিলি বন্দর দিয়ে এলো ৩৭৬৩ টন চাল

হিলি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:০৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:০৫

একদিনেই ভারত থেকে এসেছে তিন হাজার ৭৬৩ টন চাল। প্রথম পর্যায়ে অনুমোদনপ্রাপ্ত আমদানির শেষ দিন শনিবার (২৫ সেপ্টেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এসব চাল বাংলাদেশে এসে পৌঁছায়। ৮৯টি ট্রাকে করে এসব চাল আসে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বোরোর ভরা মৌসুমে চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠলে বিপাকে পড়েন নিম্নআয়ের মানুষ। চালের দাম সহনশীল রাখতে চালের আমদানি শুল্ক ৬২.৫ শতাংশ থেকে কমিয়ে ২৬ শতাংশ নির্ধারণ করে বেসরকারি পর্যায়ে কয়েক লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। যার মধ্যে হিলির ১৮ জন আমদানিকারক ৬৮ হাজার টন চাল আমদানির অনুমতি পায়। এ পর্যায়ে অনুমোদনপ্রাপ্ত আমদানিকারকদের চাল আমদানির জন্য সরকারের পক্ষ থেকে সর্বশেষ সময়সীমা ছিল ২৫ সেপ্টেম্বর। সে মোতাবেক আজ শনিবার যাদের চাল আমদানির শেষ দিন ছিল, শুধুমাত্র তাদের চালের ট্রাকগুলো ভারত থেকে আসে। এ সময় অন্য পণ্য রফতানিও কিছুটা কমিয়ে দেওয়া হয়।  তবে পরে যারা চাল আমদানির অনুমতি পেয়েছেন, তাদের এখনও ১৪ অক্টোবর পর্যন্ত সময়সীমা নির্ধারিত আছে। সে কারণে তারা এখনও বন্দর দিয়ে চাল আমদানি করতে পারবেন।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্দর দিয়ে গত কয়েকদিন ধরেই পূর্বের তুলনায় চালের আমদানি খানিকটা বেড়েছে। প্রথম দিকে ৫-১০ ট্রাক চাল আমদানি হলেও বর্তমানে তা বেড়ে ২৫-৩০ ট্রাকে দাঁড়িয়েছিল। তবে বন্দর দিয়ে চাল আমদানি শুরুর পর থেকে আজকে সর্বোচ্চ সংখ্যক চাল আমদানি হয়েছে। আজ ৮৯ ট্রাকে সর্বমোট তিন হাজার ৭৬৩ টন চাল এসেছে।’

/এফআর/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম