স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে যুবককে পিটিয়ে হত্যা 

রংপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২১, ১৬:০৬আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৭:৪৪

রংপুরে স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখার পর তার প্রেমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে পীরগঞ্জ উপজেলা সদরের সোনাকান্দ এলাকায় এ ঘটনা ঘটে। পরে রবিবার (৩ অক্টোবর) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত যুবকের মৃত্যু হয় বলে জানিয়েছেন পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র।

পুলিশ জানায়, মারা যাওয়া প্রেমিক পীরগঞ্জ পৌর এলাকার একটি মোবাইল সার্ভিসিং দোকানের মালিক। তার সঙ্গে সোনাকান্দ এলাকার এক নারীর অনৈতিক সম্পর্কের অভিযোগ ছিল। শনিবার রাতে বাসায় ফিরে ওই নারীকে প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান তার স্বামী। এ সময় তিনি ক্ষুব্ধ হয়ে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি দুজনকেই পেটাতে থাকেন। মারধরে ওই যুবক গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রবিবার (৩ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়। অন্যদিকে আহত নারীকে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে পুলিশ জানায়, মারা যাওয়া যুবকের বাবার দাবি, তার ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।  
  
ওসি সরেস চন্দ্র বলেন, দুপুর ২টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করতে আসেননি। তারপরও ময়নাতদন্ত শেষে অভিযোগ আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে