‘উত্তরা ইপিজেডে বসানো হবে ডুয়েলগেজ রেলপথ’

নীলফামারী প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২১, ২০:২০আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২০:২০

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘উত্তরা ইপিজেডে বসানো হবে ডুয়েলগেজ রেলপথ।’ বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকালে উত্তরা ইপিজেডের বেপজা কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

রেলপথমন্ত্রী বলেন, ‘মোংলা ও চট্রগ্রাম সমুদ্র বন্দর এবং চিলাহাটি-হলদিবাড়ী রেলপথে আমদানি-রফতানি বৃদ্ধির জন্য খয়রাত নগর রেলস্টেশনে নির্মাণ করা হবে ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি)। এসব কাজ শেষে উত্তরা ইপিজেডের আমদানি-রফতানি বৃদ্ধি পাবে এবং উন্নয়নে আরেকধাপ এগিয়ে যাবে উত্তরের জেলা নীলফামারী।’

তিনি বলেন, ‘উত্তরা ইপিজেড থেকে মাত্র ৫৮০ মিটার দূরে খয়রাত নগর রেলস্টেশন। সেখানে বড় পরিসরে কন্টেইনার ডিপো নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বেপজা ও রেল মন্ত্রণালয় শিগগিরই একটি জরিপ কাজ পরিচালনা করবে।’

তিনি আরও জানান, উত্তরা ইপিজেড ও খয়রাত নগর রেলস্টেশন এলাকায় রেলের নিজস্ব ১৩ একর জমি রয়েছে। এখানে আরও কিছু জমির প্রয়োজন হবে যা জেলা প্রশাসনের মাধ্যমে অধিগ্রহণ করা হবে। চূড়ান্ত সিদ্ধান্তের পর আগামী বছর এই নির্মাণকাজ শুরু করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এএসএম মুক্তারুজ্জামান, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, রেলওয়ের প্রধান প্রকৌশলী মনিরুল ইসলাম ফিরোজী, প্রধান যন্ত্র প্রকৌশলী মুহাম্মদ কুদরত-ই খুদা ও পাকশী রেলওয়ে বিভাগের ব্যবস্থাপক শাহিদুল ইসলাম প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যানের কারণে ফেরিঘাটে বাস ডুবেছে: সেতুমন্ত্রী
এবারের ঈদযাত্রা হবে নির্বিঘ্ন, ট্রেনের ছাদে ওঠার সব পথ বন্ধ: রেলমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক