হিলি দিয়ে একদিনে এলো ১১৪৪ টন পেঁয়াজ, কমছে দাম

হিলি প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ১৬:৪৫আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৬:৪৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বন্ধের আগের দিন রবিবার (১০ অক্টোবর) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনেই আমদানি হয়েছে এক হাজার ১৪৪ টন পেঁয়াজ। সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কিছুটা কমেছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দু দিন আগে পেঁয়াজ বিক্রি করেছি ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে। আজ (সোমবার) বিক্রি করছি ৪৫ থেকে ৪৭ টাকা কেজি।’

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, ‘ভারত থেকে বাড়তি দামে আমদানির কারণে পেঁয়াজের দাম বেড়েছে। এ ছাড়া বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমার কারণে দাম বেড়ে যায়। এ কারণে ভারতীয় পেঁয়াজের চাহিদা বাড়ায় দামও বাড়ে। তবে গত কয়েকদিন ধরে বাড়তি পেঁয়াজ আমদানি হয়েছে। রবিবার বন্দর দিয়ে ৪২টি ট্রাকে এক হাজার ১৪৪ টন পেঁয়াজ আমদানি হওয়ায় দাম কমতির দিকে রয়েছে। মোকামে দেশি যে পেঁয়াজের দাম ছিল দুই হাজার ২শ’ টাকা মণ, তা এখন কমে এক হাজার ৮শ’ টাকায় নেমে এসেছে। এ কারণে আমদানি করা পেঁয়াজের দাম কমে আসছে। আর যে পরিমাণ আমদানি করা পেঁয়াজ আছে তাতে পূজার বন্ধের কারণে কোনও ঘাটতি হবে না, দামের ওপরও কোনও প্রভাব পড়বে না।’

/এমএএ/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি